নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:১৮, ২০ জুন ২০২১
সিনোফার্মের টিকা নিলেন আরও ৪০৬৪ জন
করোনাভাইরাস প্রতিরোধে চীনের তৈরি সিনোফার্মের টিকা নিয়েছেন আরও চার হাজার ৬৪ জন। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৭৩৯ জন এবং নারী দুই হাজার ৩২৫ জন।
রোববার টিকাগ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে টিকা নিয়েছেন- এক হাজার ৪৭৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৩০ জন, চট্টগ্রাম বিভাগে ৬৩২ জন, রাজশাহী বিভাগে ৪৯৮ জন, রংপুর বিভাগে ২৮৭ জন, খুলনা বিভাগে ৫৩৯ জন, বরিশাল বিভাগে ২৩১ জন এবং সিলেট বিভাগে ২৭৪ জন।
এর আগে পরীক্ষামূলকভাবে কিছু সংখ্যক মানুষকে সিনোফার্মের টিকা প্রদান করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত দেশের আট বিভাগে সিনোফার্মের টিকা নিয়েছেন ১০ হাজার ৫৭৬ জন। তাদের মধ্যে পুরুষ ৫ হাজার ৪৩০ ও নারী ৫ হাজার ১৪৬ জন।
শনিবার থেকে রাজধানীসহ সারাদেশে চীনের উপহার দেয়া সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকাদান শুরু হয়। তার আগে রাজধানীর কয়েকটি হাসপাতালে পরীক্ষামূলকভাবে কিছু সংখ্যক মানুষকে এই টিকা দেয়া হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















