নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৪৭, ২১ জুন ২০২১
প্রথম ধাপে দেশের ২০৪ ইউপিতে ভোট আজ
করোনা মহামারির মধ্যেও দেশের ২০৪ ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ ভোটগ্রহণ হচ্ছে। এদিন লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন, ঝালকাঠি সদর ও দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভায় ভোটগ্রহণ করা হবে।
সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে একটানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। এরই মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতির নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী এলাকায় টহল শুরু করেছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।
ভোটের দিন নির্বাচনী এলাকায় কোনো সাধারণ ছুটি থাকবে না। তবে ভোটকেন্দ্রসহ নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, নির্বাচনী কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবে।
নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান বলেন, নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যেহেতু করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যে ভোট হচ্ছে এজন্য বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচনী কর্মকর্তাদের স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, নির্বাচন উপলক্ষে শনিবার মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলবে। এছাড়া রোববার মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় ট্রাক ও পিকআপ চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই নিষেধাজ্ঞা থাকবে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত।
নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, প্রথম ধাপে দেশের ৩৬৭টি ইউপিতে ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়। কিন্তু করোনার উচ্চ সংক্রমণের কারণে গত ১০ জুন নির্বাচন কমিশনের জরুরি সভায় দেশের খুলনা বিভাগের সবগুলোসহ চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালী জেলার ১৬৩ ইউনিয়ন পরিষদের ভোট স্থগিত করা হয়।
এদিকে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণ বিবেচনায় নিয়ে বরিশাল বিভাগের ১৭৩টি ইউপি, নরসিংদী জেলার দুটি, গাজীপুর জেলার ছয়টি, মাদারীপুরের ১৩টি, সুনামগঞ্জের দুটি, লক্ষ্মীপুরের ৬টি এবং রংপুর ও বগুড়ার একটি করে ইউপিতে ভোটগ্রহণ হবে। ২০৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে ২০টিতে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ হবে। লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন ও পৌরসভা দুটির ভোটগ্রহণ ইভিএমে হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















