ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ২১ জুন ২০২১
আপডেট: ২০:৩৪, ২১ জুন ২০২১

বাংলাদেশকে এখন টিকা দেওয়া সম্ভব নয়: ভারত

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

তিনি বলেছেন, ভারতের করোনা পরিস্থিতি এখনো বিপজ্জনক পর্যায়ে। তাই বাংলাদেশকে কবে নাগাদ ভ্যাকসিন দেওয়া যাবে সে বিষয়ে নির্দিষ্ট সময় বলতে পারছি না।

রোববার (২০ জুন) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিকা পাওয়া নিয়ে এ অনিশ্চয়তার কথা জানান তিনি।

বিক্রম দোরাইস্বামী বলেন, টিকার উৎপাদন বাড়লে এ বিষয়ে অগ্রগতি জানা যাবে। আমরা করোনা ভ্যাকসিন উৎপাদন বাড়াচ্ছি। ভারতের করোনা পরিস্থিতি এখনো বিপজ্জনক পর্যায়ে। তাই বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়ার বিষয়ে নির্দিষ্ট সময় বলতে পারছি না।

ভারতীয় হাইকমিশনার বলেন, আমরা টিকা উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি, যার জন্য আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। সে সময়েই এ বিষয়ে ঠিক ভাবে বলা যাবে। তবে বাংলাদেশের সঙ্গে এখনো আলোচনা চলছে।

উল্লেখ্য, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ক্রয়সূত্রে ৩ কোটি টিকা পাওয়া যাবে- এমন আশাতেই টিকাদান কর্মসূচি শুরু করা হয়। কিন্তু ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পর দেশটি টিকা রফতানি বন্ধ করে দেয়। ফলে বাংলাদেশের টিকা পাওয়ার বিষয়টি অনিশ্চয়তার মুখে পড়ে। এদিকে দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা যে পরিমাণ মজুত আছে তাতে করে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের মধ্যে শতভাগকে দ্বিতীয় ডোজ দেওয়া যাবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়