ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪২, ২১ জুন ২০২১
আপডেট: ২০:১৬, ২১ জুন ২০২১

বৃষ্টি কমবে, বাড়বে তাপমাত্রা

গত কিছুদিন ধরে দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। সেই অনুপাতে আজ কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে। একই সাথে সামান্য তাপমাত্রাও বাড়তে পারে। 

সোমবার (২১ মে) সকালে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তারপরের ৩ দিনে বৃষ্টিপাতের বিদ্যমান প্রবণতা কমতে পারে।

 সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

গত ২৪ ঘণ্টায় সারা দেশেই বৃষ্টিপাত হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে ১০৫ মিলিমিটার। এছাড়া টাঙ্গাইলে ৭১, মাইজদীকোর্টে ৬৮, হাতিয়ায় ৫১, খুলনায় ৮২, মংলায় ৫৮, যশোরে ৫০ মিলিমিটার। আর ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১২ মিলিমিটার।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়