ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৬, ২১ জুন ২০২১
আপডেট: ২১:৪৮, ২১ জুন ২০২১

অধিকাংশ এলাকায় শান্তিপূর্ণ ভোট হয়েছে: ইসি সচিব

করোনা মহামারির মধ্যেই সোমবার দেশের ২০৪ টি ইউপি ভোট, দুটি পৌরসভা ও একটি সংসদীয় আসনের উপ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ।

ভোট শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ২০৪টি ইউনিয়ন পরিষদের অধিকাংশ এলাকায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। তবে ভোলা ও গৌরনদীতে দুজনের প্রাণহানি ঘটেছে।

তিনি বলেন, কোনো মৃত্যুই কারও কাছে কাম্য নয়। দুটি মৃত্যুর ঘটনা জেনেছি। প্রার্থী ও সমর্থকদের কারণে এটা হয়েছে। স্থানীয়ভাবে তদন্তের পরে বিস্তারিত জানা যাবে। আগামীতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, তা পর্যালোচনা করা হবে।

নির্বাচন কমিশন সচিব বলেন, কমিশন থেকে সারা দেশে নির্বাচন মনিটরিং হয়েছে। এছাড়া বিভিন্ন সংবাদমাধ্যমে যেসব খবর এসেছে, তার ওপর ভিত্তি করেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে। দুজন নিহত হয়েছেন। দু-একটি ঘটনা ছাড়া সবখানে শান্তিপূর্ণ ও ভালো ভোট হয়েছে।

ভোট চলাকালে ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে একটি কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হন। এছাড়া বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়