নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৩৬, ২১ জুন ২০২১
লকডাউনে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঢাকার সাত জেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার সকাল ৬টা থেকে এ বিধিনিষেধ কার্যকর হবে। যা আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।
এ সময়ে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (নৌ-নিট্রা বিভাগ) মুহাম্মদ রফিকুল ইসলাম।
তিনি বলেন, মুন্সিগঞ্জ, নারায়ণগজ্ঞ, মাদারীপুর ও মানিকগঞ্জের লঞ্চচলাচল বন্ধ থাকবে। ঢাকা থেকে মুন্সীগঞ্জ কোনো লঞ্চ চলাচল করতে পারবে না। কোনো লঞ্চ মুন্সীগঞ্জ থামতে পারবে না। নারায়ণগঞ্জেও ছোট ছোট লঞ্চ চলাচল করে, সেগুলোও বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে লকডাউনের আওতাভুক্ত কোনো এলাকায় লঞ্চ, স্পিড বোট বা কোনো ট্রলার চলাচল করতে পারবে না।
নতুন করে লকডাউনের বিধিনিষেধ জারি করা জেলাগুলো হলো- মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ।
লকডাউন চলাকালে সার্বিক কার্যাবলি চলাচল (জনসাধারণের চলাচলসহ) সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ে শুধুমাত্র আইন-শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, যেমন-কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহণ, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের (নদীবন্দর) কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক/লরি এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















