ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৩, ২১ জুন ২০২১
আপডেট: ১৩:২৮, ২২ জুন ২০২১

ফের বন্ধ হয়ে যাচ্ছে দূরপাল্লার বাস চলাচল

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা ভাইরাস প্রতিরোধে সাত জেলায় কঠোর বিধিনিষেধ আরোপ করায় ঢাকার সঙ্গে দূরপাল্লার বাস চলাচল আপনাআপনি বন্ধ হচ্ছে। আগামীকাল মঙ্গলবার (২২ জুন) সকাল থেকে ৩০ জুন পর্যন্ত নয় দিন ঢাকার সঙ্গে দূরপাল্লার বাস যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি।

সোমবার (২২ জুন) রাতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ খান গণমাধ্যমগুলোকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘এই সময়ে দূরপাল্লার কোনো বাস ঢাকায় ঢুকবে না, বেরও হবে না।’ মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান এই পরিবহন নেতা।

করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় ২২ জুন মঙ্গলবার থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ঢাকার পাশের সাতটি জেলায় কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। এর আগে সোমবার সচিবালয়ে সরকারের শীর্ষ পর্যায়ের এক বৈঠকে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও মুন্সীগঞ্জে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত হয়।

এনায়েত উল্লাহ খান বলেন, যে সাতটি জেলা লকডাউনের আওতায় আনা হয়েছে তার যেকোনো একটিকে এড়িয়ে ঢাকা শহরের বাস প্রবেশ করা সম্ভব না। সেজন্য সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে।

সাত জেলায় থামবে না ট্রেন

করোনার সংক্রমণ বাড়ায় ঢাকার পার্শ্ববর্তী সাত জেলায় লকডাউন ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে আগামী ৩০ জুন (বুধবার) রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। লকডাউন চলাকালীন সময়ে এসব জেলায় ট্রেন থামবে না। সোমবার (২১ জুন) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এ কথা জানান।

তিনি বলেন, এ সব জেলার কোনো যাত্রী ট্রেনে উঠতে পারবেন না এবং কোনো যাত্রী ট্রেন থেকে নামতেও পারবেন না। বিস্তারিত...

বন্ধ নৌযানও

লকডাউন চলাকালে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (নৌ-নিট্রা বিভাগ) মুহাম্মদ রফিকুল ইসলাম।

তিনি বলেন, মুন্সিগঞ্জ, নারায়ণগজ্ঞ, মাদারীপুর ও মানিকগঞ্জের লঞ্চচলাচল বন্ধ থাকবে। ঢাকা থেকে মুন্সীগঞ্জ কোনো লঞ্চ চলাচল করতে পারবে না। কোনো লঞ্চ মুন্সীগঞ্জ থামতে পারবে না। নারায়ণগঞ্জেও ছোট ছোট লঞ্চ চলাচল করে, সেগুলোও বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে লকডাউনের আওতাভুক্ত কোনো এলাকায় লঞ্চ, স্পিড বোট বা কোনো ট্রলার চলাচল করতে পারবে না।  বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়