নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:১৭, ২২ জুন ২০২১
ইউপি নির্বাচন: আওয়ামী লীগ ১৪৮, জাপা ৩ ও স্বতন্ত্র ৪৯ টিতে নির্বাচিত
প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ১৪৮ জন, সংসদের বিরোধী দল জাতীয় পার্টির তিনজন, জাতীয় পার্টি (জেপি) তিনজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন এবং স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা ৪৯ জন প্রার্থী চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (২১ জুন) ১৩ জেলার ৪১টি উপজেলার ২০৪ ইউপির মধ্যে ২০টি ইউপিতে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ভোটের আগেই কোনো প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী না থাকায় আওয়ামী লীগের ২৮ প্রার্থী বিজয়ী হন। মাঠপর্যায় থেকে নির্বাচন কমিশনে (ইসি) আসা ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
প্রথম ধাপের নির্বাচনে সহিংসতায় দুইজন নিহত হয়েছেন। ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে কেন্দ্রের বাইরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হন।
এছাড়াও বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করাকে কেন্দ্র করে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















