নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১০:৩৭, ২৪ জুন ২০২১
দেশে সিনোফার্মের টিকা নিলেন আরও ৫৬৯২ জন
করোনাভাইরাস প্রতিরোধে দেশে চীনের তৈরি সিনোফার্মের টিকা নিয়েছেন আরও ৫ হাজার ৬৯২ জন। এর মধ্যে পুরুষ ২ হাজার ৪৭৫ জন এবং নারী ৩ হাজার ২১৭ জন।
বুধবার (২৩ জুন) দেশের বিভিন্ন হাসপাতালে তারা টিকা নেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশের আট বিভাগে সিনোফার্মের টিকা নিয়েছেন ২৭ হাজার ৯৬৮ জন। তাদের মধ্যে পুরুষ ১৩ হাজার ২২ জন এবং নারী ১৪ হাজার ৯৪৬ জন।
টিকাগ্রহণকারী ৫ হাজার ৬৯২ জনের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৫৪১ জন, ময়মনসিংহ বিভাগে ২৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭৬৩ জন, রাজশাহী বিভাগে ৬২৮ জন, রংপুর বিভাগে ৮৪২ জন, খুলনা বিভাগে ১ হাজার ১৩৫ জন, বরিশাল বিভাগে ১৭১ জন ও সিলেট বিভাগে ৩৬৫ জন টিকা নেন।
গত ১৯ জুন থেকে রাজধানীসহ সারাদেশে চীনের উপহার দেয়া ১১ লাখ ডোজ করোনা টিকাদান শুরু হয়। তার আগে রাজধানীর কয়েকটি হাসপাতালে পরীক্ষামূলকভাবে কিছু সংখ্যক মানুষকে এই টিকা দেয়া হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















