নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১০:১৯, ২৪ জুন ২০২১
৪ ডলারের ভ্যাকসিন এখন কিনতে হচ্ছে ১৫ ডলারে
প্রতীকী ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভ্যাকসিনের জন্য যখন গবেষণা চলছে তখন প্রতিটি জায়গায় যোগাযোগ করেছি, কোথায় পাওয়া যায় ভ্যাকসিন এবং পৃথিবীর অনেক দেশ এখনো ভ্যাকসিন দিতে পারেনি, কিন্তু আমরা ভ্যাকসিন নিয়ে এসে দেওয়া শুরু করেছি। ভারতে যখন করোনাভাইরাস মহামারি আকারে ব্যাপকভাবে শুরু হলো তারা ভ্যাকসিন রফতানি বন্ধ করায় কিছুটা সমস্যায় পড়েছিলাম। কিন্তু পরবর্তীতে আবার ভ্যাকসিন কিনতে শুরু করেছি। যে ভ্যাকসিন ৪ ডলারে নিয়েছি এখন তা ১৫ ডলারে কিনতে হচ্ছে। সামনে হয়তো আরও বেশি দাম হবে।
বুধবার (২৩ জুন) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
করোনাভাইরাস সারা পৃথিবীকে স্থবির করে দিয়েছে বলে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস যথেষ্ট কষ্ট দিচ্ছে। তারপরও আমাদের অর্থনীতির গতি ঠিক রাখার চেষ্টা করে যাচ্ছি। যদিও অনেক ক্ষতি হয়েছে, যে লক্ষ্য ছিল সেটা হয়তো পূরণ করতে পারিনি, তারপরও বলব দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সব থেকে ভালো অবস্থানে আছে এবং থাকবে, সেটাই বড় কথা।

শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস যখনই দেখা দিয়েছে, এই ভ্যাকসিনের জন্য যখন গবেষণা পর্যায়ে ছিল তখন প্রতিটি জায়গায় যোগাযোগ করেছি, কোথায় পাওয়া যায় ভ্যাকসিন এবং পৃথিবীর অনেক দেশ এখনো ভ্যাকসিন দিতে পারেনি কিন্তু আমরা ভ্যাকসিন নিয়ে এসে দেওয়া শুরু করেছি।
তিনি বলেন, দেশের প্রত্যেকটি মানুষের কাছে যেন ভ্যাকসিন পৌঁছে যায় তার ব্যবস্থা পর্যায়ক্রমে নিচ্ছি এবং সেটাই আমরা করব।
প্রধানমন্ত্রী বলেন, আমার খুব দুঃখ লাগে যাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দিয়েছি। তাদের দুই ডোজ নেওয়ার পর তারা এখন সমালোচনা করে, অথচ তারাই কিন্তু সবার আগে নিয়েছে। একে গালি, ওকে গালি দেন সেটাই আমরা শুনি। এটা অবাক লাগে তারা যখন নিয়েছিলেন তখন তো একথা বলেন নাই। এখন আবার সমালোচনা কেন?
তিনি বলেন, বিশ্বের পরিস্থিতি তো বুঝতে হবে। যে ভ্যাকসিন ৪ ডলারে নিয়েছি এখন তা ১৫ ডলারে কিনতে হচ্ছে। সামনে হয়তো আরও বেশি দাম হবে। আমরা আগেই তো টাকা পয়সা দিয়ে চেষ্টা করে রেখেছিলাম। আমরা এখন ভ্যাকসিন উৎপাদনের চিন্তাভাবনা করছি। আন্তর্জাতিকভাবে যেটা গবেষণা হয় আমরা দেশে কাজ করতে পারি কিনা আমরা নিজেরা ভ্যাকসিন তৈরি করতে পারি তার জন্য আমাদের ফার্মাসিটিক্যাল তৈরি করা দরকার।
প্রধানমন্ত্রী জানান, আমরা কিভাবে ভ্যাকসিন তৈরি করব, ইনস্টিটিউট তৈরি করব এরপর গবেষণা করে আমরাও যাতে ভবিষ্যতে ভ্যাকসিন তৈরি করতে পারি তার জন্য যা যা দরকার আমরা সে ব্যবস্থা নেব। সেভাবেই পরিল্পনা নিয়েছি। কাজেই যারা সমালোচনা করছেন তাদের বলব একটু ধর্য্য ধরেন, দেখেন কতটুক কি করতে পারি। তারপর সমালোচনা করেন।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















