ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৩, ২৩ জুন ২০২১
আপডেট: ০৯:৫২, ২৪ জুন ২০২১

ঢাকা-১৪: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে আগা খান

আগা খান মিন্টু

আগা খান মিন্টু

তিনজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ঢাকা-১৪ আসনের প্রার্থী ক্ষমতাসীন আওয়ামী লীগের আগা খান মিন্টু।

বুধবার (২৩ জুন) সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহজালাল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, বিএনএফের কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদের আবু হানিফ মনোনয়ন প্রত্যাহার করায় আগা খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

এই সংসদীয় আসনে ২৮ জুলাই ভোট হওয়ার কথা। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই হয় ১৭ জুন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বুধবার (২৩ জুন)। আওয়ামী লীগের আসলামুল হক এমপির মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল।

বৃহস্পতিবার আওয়ামী লীগ নেতা আগা খানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করার কথা রয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়