ঢাকা, বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬,   শ্রাবণ ৭ ১৪৩৩

প্রকাশিত: ০৬:১৫, ৮ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৬:১৭, ৮ সেপ্টেম্বর ২০১৯

বৃষ্টির থামায় খেলা শুরু, বিপদে টাইগাররা

স্পোর্টস ডেস্ক: বৃষ্টি থেমে যাওয়ায় বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার খেলা শুরু হয়েছে। রবিবার বেলা ১১টার ৫০ মিনিটে খেলা শুরু হয়। আর এরই মধ্যে আফগানের লিড ছাড়িয়েছে ৩৭৬ রান। আফসার জাজাই ব্যক্তিগত ৩৫ ও আহম্মদজাই ৫ রান সংগ্রহ করে এখনও ব্যাট করছেন।

আজ খেলার চতুর্থ দিনে ২০ মিনিট আগে খেলা শুরু হওয়ার কথা থাকলেও সেটি হয়নি।

এদিকে এর আগে এতবড় লিড মোকাবেলা করে জয় পায়নি বাংলাদেশ। তাই আফগানদের সাথে একমাত্র টেস্ট জিততে হলে অবিশ্বাস্য কিছুই করতে হবে সৌম্য-লিটনদের। ম্যাচের তৃতীয় দিন শেষে আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৩৭ রান তুলে ফেলেছে। আজ শেষে দুই উইকেটে তারা কত রান সংগ্রহ করতে পারবে তার উপর নির্ভর করছে বাংলাদেশের জয়ের টার্গেট।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়