ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৪, ২৪ জুন ২০২১
আপডেট: ১৪:২৫, ২৪ জুন ২০২১

দায়িত্ব গ্রহণ করলেন নতুন সেনাবাহিনী প্রধান

সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। তিনি বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

বৃহস্পতিবার (২৪ জুন) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন সেনাপ্রধানকে জেনারেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল ও বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান।

গত ১০ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়।

এর আগে তিনি সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

গত বছরের ৩০ ডিসেম্বর কিউএমজি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন এস এম শফিউদ্দিন আহমেদ। এই দায়িত্ব গ্রহণের আগে জিওসি, অ্যার্টডক হিসেবে কর্মরত ছিলেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়