নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:২২, ২৪ জুন ২০২১
করোনায় প্রাণ হারালেন পুলিশের আরও এক সদস্য
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. আজিজুর রহমান (৫১) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি খুলনা জেলা পুলিশের পাইকগাছা কোর্টে কর্মরত ছিলেন।
মো. আজিজুর রহমান সাতক্ষীরা জেলার তালা থানার মোড়গাছা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. আবুল হোসেন সরদার।
তিনি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৩ জুন) বিকাল সাড়ে ৪টায় খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।
করোনায় জীবন উৎসর্গকারী কনস্টবল মো. আজিজুর রহমানের মৃত্যুতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আইজিপি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
উল্লেখ্য, করোনাকালে জনগণকে সুরক্ষা সেবা দিতে গিয়ে এ পর্যন্ত ৯৭ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















