ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৬, ২৪ জুন ২০২১
আপডেট: ০৯:৪৫, ২৫ জুন ২০২১

করোনা সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে দেশের ৪০ জেলা: ডব্লিউএইচও

দেশে আবারও বাড়ছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৫৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে মারা গেছেন ৮৫ জন।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, দেশের ৪০ জেলা করোনা সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে। গত ১৪ থেকে ২০ জুন পর্যন্ত নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিশ্লেষণ করে ডব্লিউএইচও তার সাপ্তাহিক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে।

যেসব জেলায় শনাক্তের হার ১০ শতাংশ বা তার বেশি সেগুলো সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে আছে বলে চিহ্নিত করে ডব্লিউএইচও। 

এছাড়া, শনাক্তের হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে হলে উচ্চ ঝুঁকি এবং পাঁচ শতাংশের কম হলে কম ঝুঁকিতে আছে বলে চিহ্নিত করা হয়েছে। 

ডব্লিউএইচওর প্রতিবেদন অনুযায়ী অতি উচ্চ ঝুঁকিপূর্ণ জেলাগুলো হলো- ঠাকুরগাঁও, লালমনিরহাট, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, রাজবাড়ী, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, যশোর, নড়াইল, মাদারীপুর, গোপালগঞ্জ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, চাঁদপুর, ফেনী, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, সিলেট, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও খাগড়াছড়ি।

অন্যদিকে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত হয়েছে- ঢাকা, পঞ্চগড়, নীলফামারী, গাইবান্ধা, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, কুমিল্লা, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর ও রাঙ্গামাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, সব বিভাগেই সাপ্তাহিক সংক্রমণের হার বেড়েছে।

সংস্থাটি জানায়, বাংলাদেশ এখন বিশ্বে করোনা সংক্রমণের দিক থেকে শীর্ষ ৩১ দেশের মধ্যে আছে। বিশ্বের মোট কোভিড-১৯ আক্রান্তের শূন্য দশমিক ৪৮ শতাংশ বাংলাদেশে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়