নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৮:৫৮, ২৫ জুন ২০২১
চতুর্থ ধাপে ২৯৭৩ বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ
চতুর্থ ধাপে বীর মুক্তিযোদ্ধাদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ ধাপে ৮ বিভাগের ৫৫ উপজেলার দুই হাজার ৯৭৩ জন বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট নিয়মিতকরণ শেষে চতুর্থ তালিকা প্রকাশ করা হয়েছে।
এ ধাপে ঢাকা বিভাগের ৯৩৮ জন, চট্টগ্রাম বিভাগের ১৭৭ জন, বরিশাল বিভাগের ১৬৭ জন, খুলনা বিভাগের ৫৬২ জন, ময়মনসিংহ বিভাগের ২০২ জন, রাজশাহী বিভাগের ৭৭৮ জন, রংপুর বিভাগের ৫৮ জন ও সিলেট বিভাগের ৯১ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।
বীর মুক্তিযোদ্ধাদের চতুর্থ তালিকা দেখতে ক্লিক করুন।
উল্লেখ্য, গত ২৫ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথমটি প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। যাতে দেশের আট বিভাগের এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জন বীর মুক্তিযোদ্ধাকে স্থান দেয়া হয়।
প্রথম পর্বের প্রায় দেড় মাস পর অর্থাৎ ৯ মে প্রকাশিত হয় বীর মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় তালিকা। এ ধাপে ৮ বিভাগের ৬ হাজার ৯৮৮ জন স্থান পান তালিকায়।
তৃতীয় ধাপে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হয়েছে ঐতিহাসিক ছয় দফা দিবসের (৭ জুন) দিনে। এ তালিকায় রয়েছে ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার নাম।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারে (এমআইএস) যুক্ত হওয়াদের তালিকাই প্রকাশ করা হবে। তবে যাদের নাম শুধু বেসামরিক তালিকায় আছে, তাদের নাম আপাতত প্রকাশ করা হবে না।
এছাড়া জামুকার সুপারিশবিহীন যে বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই চলছে, তাদের নামও তালিকায় থাকছে না।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















