নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:৩৩, ২৫ জুন ২০২১
বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মণ্ডলের মৃত্যুতে শাহরিয়ার আলমের শোক
মইনুদ্দীন মন্ডল ও শাহরিয়ার আলম
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল মারা গেছেন।
মইনুদ্দীন মন্ডলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
এক শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শের ধারক-বাহক মইনুদ্দীন মন্ডলের মৃত্যুতে জাতি একজন প্রগতিশীল চেতনার অধিকারী শ্রেষ্ঠ সন্তানকে হারালো। দেশের রাজনীতিতে এ প্রবীণ রাজনীতিবিদের অবদান বাঙালি চিরদিন স্মরণ রাখবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শুক্রবার (২৫ জুন) ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মইনুদ্দীন মন্ডল।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এছাড়া বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
উল্লেখ্য, ঊনসত্তরের উত্তাল সময়ে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের ভিপি ছিলেন মইনুদ্দীন মণ্ডল। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















