ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৯, ২৫ জুন ২০২১
আপডেট: ২২:৩১, ২৫ জুন ২০২১

মইনুদ্দীন মণ্ডলের মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো: ইয়াফেস ওসমান

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান এবং  বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান।

এক শোকবার্তায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, মরহুম মইনুদ্দীন মণ্ডল ছিলেন একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা। তার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো।

তিনি মরহুম মইনুদ্দীন মণ্ডলের আত্মার মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শুক্রবার (২৫ জুন) ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মইনুদ্দীন মন্ডল।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এছাড়া বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

উল্লেখ্য, ঊনসত্তরের উত্তাল সময়ে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের ভিপি ছিলেন মইনুদ্দীন মণ্ডল। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়