ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৬, ২৫ জুন ২০২১
আপডেট: ২২:০৯, ২৫ জুন ২০২১

কঠোর লকডাউনে চলবে যেসব পরিবহন

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী সোমবার থেকে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যা বলবৎ থাকবে।

এ লকডাউনে জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এই তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। তবে গণমাধ্যম এর আওতা বহির্ভূত থাকবে।

এ বিষয়ে আরো বিস্তারিত আদেশ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০৮ জনের মৃত্যু হয়েছে, যা একদিনের মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ।....বিস্তারিত

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮৬৯ জন। এ নিয়ে মোট শনাক্ত সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জনে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়