নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:০৮, ২৫ জুন ২০২১
ট্রেনের অগ্রিম টিকেটের টাকা ফেরত দেওয়া শুরু
দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এমন অবস্থায় বাতিল হয়ে যাওয়া যাত্রীবাহী ট্রেনের অগ্রিম টিকেট ক্রেতাদের টাকা ফেরত দেওয়া শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
শুক্রবার (২৫ জুন) সকাল থেকে স্টেশনের টিকেট কাউন্টার থেকে টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যে যাত্রীরা ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট কিনেছেন, তাদেরকে শুক্রবার থেকে আগামী ৩০ জুন বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টার মধ্যে টিকিট ফেরত দিয়ে টাকা বুঝে নিতে হবে।
করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় মঙ্গলবার রাত ১২টার পর ঢাকা থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেলপথ মন্ত্রণালয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চালু হওয়ার কথা ছিল ৩০ জুনের পর।
এদিকে ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রেলওয়ের ৩৬২টি ট্রেনের মধ্যে স্বাভাবিক সময়ে ১০২টি আন্তঃনগর ট্রেন এবং ২৬০টি লোকাল, কমিউটার ট্রেন ও মালবাহী ট্রেন চলাচল করে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















