ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০২, ২৫ জুন ২০২১
আপডেট: ২৩:১৮, ২৫ জুন ২০২১

লকডাউনে ব্যাংক খোলার রাখার বিষয়ে সিদ্ধান্ত শনিবার

দেশে আশঙ্কাজনকভাবে বাড়তে থাকা করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সোমবার থেকে ৭ দিনের লকডাউন দেওয়া হয়েছে। এ অবস্থায় ব্যাংক খোলা থাকবে না বন্ধ থাকবে সেই সিদ্ধান্ত শনিবার (২৬ জুন) জানা যাবে। 

শুক্রবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, প্রজ্ঞাপন জারি হওয়ার পর ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

করোনা সংক্রমণের কারণে সীমিত আকারে ব্যাংক খোলার সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তীতে সংক্রমণ কমতে থাকায় বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংক খোলার সিদ্ধান্ত হয়। তবে এবারের কঠোর লকডাউনে ব্যাংক সীমিত আকারে খোলা থাকবে না বন্ধ হবে সেই বিষয়ে শনিবার জানা যাবে। 

সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে শুরু হবে ৭ দিনের কঠোর লকডাউন। শুক্রবার (২৫ জুন) সন্ধ্যায় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লকডাউন চলাকালে জরুরি সেবা ব্যতীত সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। এ ছাড়া জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাইরে কেউ বের হতে পারবে না।

তবে গণমাধ্যম এর আওতামুক্ত থাকবে। এ বিষয়ে বিস্তারিত আদেশ দিয়ে শনিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়