নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:২৩, ২৬ জুন ২০২১
ওবায়দুল কাদেরকে প্রধান আসামি করে ছোটভাই কাদের মির্জার মামলার ঘোষণা
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে এক নম্বর আসামি করে মামলা করার ঘোষণা দিলেন তার ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।
শুক্রবার (২৫ জুন) দিবাগত রাত দেড়টার দিকে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এই ঘোষণা দেন। স্ট্যাটাসে কাদের মির্জা লেখেন, কোম্পানীগঞ্জে আর যদি একটা মায়ের বুক খালি করা হয়, তাহলে এক নাম্বারে আসামি করা হবে ওবায়দুল কাদেরকে। স্ট্যাটাস দেওয়ার ৪৪ মিনিটের মাথায় স্ট্যাটাসে একহাজার ৪শত রিয়েকশন পড়েছে। আর কমেন্ট হয়েছে ৪৪৪টি, স্ট্যাটাসটি ৭৮ বার শেয়ার হয়।
কাদের মির্জার স্ট্যাটাসের স্ক্রিনশট।
ওই স্ট্যাটাসের স্ক্রিনশট দ্রুত ভাইরাল হয়ে পড়ে। কাদের মির্জা স্ট্যাটাস দেওয়ার ছয় মিনিটের মাথায় স্ক্রিনশট দিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাসটি পোস্ট করেন স্থানীয় সাংবাদিক দৈনিক আজকালের খবরের কোম্পানীগঞ্জ প্রতিনিধি হাসান ইমাম রাসেল।
স্ট্যাটাসটি নিচে হুবহু তুলে ধরা হলো, কোম্পানীগঞ্জে আর যদি একটা মায়ের বুক খালি করা হয়, তাহলে এক নাম্বারে আসামি করা হবে ওবায়দুল কাদেরকে, দুই নাম্বারে আসামি করা হবে উপজেলা চেয়ারম্যান সাহাবদ্দিন, তিন নাম্বারে একরাম চৌধুরী, চার নাম্বারে নিজাম হাজারী, পাঁচ নম্বরে ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসাকে, ছয় নম্বরে নোয়খালী ডিসি, সাত নাম্বারে এসিল্যান্ড, আট নাম্বারে কোম্পানীগঞ্জের ওসি, নয় নাম্বারে কোম্পানীগঞ্জের ওসি তদন্ত, দশ নাম্বারে ইউএনও, এগারো নাম্বারে এসিল্যান্ড তার পরে অন্যান্যদেরকে।
এ বিষয়ে জানতে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার সাথে যোগাযোগ করা যাচ্ছেনা।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























