নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:৩৯, ২৬ জুন ২০২১
লকডাউনে বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে গার্মেন্টস
সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে শুরু হবে ৭ দিনের কঠোর লকডাউন। এসময় বিশেষ ব্যবস্থায় গার্মেন্টস কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন গার্মেন্টস মালিকদের সংগঠন -বিকেএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম।
তিনি বলেছেন, সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থায় গার্মেন্টস কারখানা খোলা রাখার অনুমতি আমরা পেয়েছি। কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে শিল্প কলকারখানা খোলা থাকবে।
শনিবার (২৬ জুন) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে মোহাম্মদ হাতেম বলেন, যানবাহন বন্ধ থাকবে এটা মেনেই গার্মেন্টস খোলা রাখা হবে। যেসব শ্রমিক বা কর্মকর্তা অথবা দায়িত্বশীলরা কারখানার দূরে থাকেন তারা এই কয়দিনের জন্য কারখানার আশপাশে থাকবেন, অথবা কারখানার ভেতরে অবস্থান করবেন। তবে যাদের পক্ষে কারখানার ভেতরে বা কারখানার আশপাশে থাকা সম্ভব না, তাদের জন্য বিশেষ পাসের ব্যবস্থা করা হবে। সরকার বা প্রশাসন যেন সে ব্যাপারে সহযোগিতা করেন। পাশাপাশি মালিকদের আমরা অনুরোধ করবো, মিড লেভেল কর্মকর্তাদের এই কয়দিন ফ্যাক্টরির ভেতরে অথবা ফ্যাক্টরির আশপাশে থাকার সুযোগ করে দিতে।
বিকেএমইএ’র সহ-সভাপতি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সরকারের যেকোনো সিদ্ধান্তে আমরা সহমত পোষণ করি এবং সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করবো।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার থেকে শুরু হওয়া লকডাউনে জরুরি সেবা ব্যতীত সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। এ ছাড়া জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাইরে কেউ বের হতে পারবে না। তবে গণমাধ্যম এর আওতামুক্ত থাকবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















