নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:২২, ২৭ জুন ২০২১
গণপরিবহন বন্ধ সোমবার থেকেই
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সোমবার (২৮ জুন) থেকে সীমিত, পরবর্তীতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জানা গেছে, সোমবার থেকেই গণপরিবহন বন্ধ হয়ে যাবে। শনিবার রাতে সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, সোমবার থেকে গণপরিবহন বন্ধ হলেও বুধবার পর্যন্ত খোলা থাকবে দেশের সব আর্থিক প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হতে যাওয়া সর্বাত্মক লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে শিল্প কারখানা ও ব্যাংকিং সেবা খোলা রাখা হতে পারে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য রোববার জানানো হবে।
এর আগে শুক্রবার রাতে সরকারের এক তথ্যবিবরণীতে সোমবার থেকে কঠোর লকডাউনের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না। তবে গণমাধ্যম এর আওতামুক্ত থাকবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















