প্রকাশিত: ০৯:২৮, ৮ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৯:৩১, ৮ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৯:৩১, ৮ সেপ্টেম্বর ২০১৯
ইলিশ ধরা ৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ
আগামী ৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।
রোববার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ইলিশ রক্ষায় প্রধান প্রজনন মৌসুম হিসেবে মোট ২২ দিন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকবে। যেসব জেলার নদ-নদীতে ইলিশ মাছ পাওয়া যায় সেখানকার জেলেদের খাদ্য সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী আরো বলেন, নিষিদ্ধ সময়ে ইলিশ পরিবহন, গুদামজাতকরণ কিংবা বিক্রিও সম্পূর্ণ বন্ধ থাকবে।
মাছ রক্ষা ও সংরক্ষণ বিধি অনুযায়ী প্রতি বছর ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ থাকে। এ আদেশ অমান্য করলে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হাওয়ার বিধান রয়েছে।
আইনিউজ/এসবি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়




















