ঢাকা, শনিবার ১৫ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩১ ১৪৩৩

প্রকাশিত: ১০:১৭, ৮ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১০:১৯, ৮ সেপ্টেম্বর ২০১৯

বজ্রপাতে নিহত ২৪৬, ধান কাটা ও মাছ ধরতে গিয়ে বেশি মৃত্যু

নিজস্ব প্রতিবেদক.

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারাদেশে বজ্রপাতে ২৪৬ জনের প্রাণহানি ঘটেছে।

সেভ দ্যা সোসাইটি এন্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম আজ রোববার (৮ আগস্ট) রাজধানীর কাকরাইলে তাদের নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

সংগঠনটির দেয়া তথ্যমতে ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত- এ সাত মাসে বজ্রাঘাতে আহত হয়েছেন ৯৭ জন। নিহতদের মধ্যে ৩০ জন নারী, ৬ জন শিশু, ৮ জন কিশোর-কিশোরী এবং ২০২ জনই রয়েছে পুরুষ।

এ বছর সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে সাতক্ষীরা জেলায়। এ জেলায় চলতি বছরে ২২ জন নিহত হয়েছেন। এছাড়া, কিশোরগঞ্জ, পাবনা, সুনামগঞ্জ, কক্সবাজার, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নওগাঁ, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল জেলায় বজ্রপাতে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।

ধান কাটার সময় বজ্রপাতে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে। এরপর বেশি নিহত হয়েছে বৃষ্টি ও বজ্রপাতের সময় মাছ ধরতে গিয়ে।

এছাড়া পর্যায়ক্রমে মাঠে গরু আনতে গিয়ে এবং টিন ও খড়ের ঘরে অবস্থান ও ঘুমোনোর সময় বজ্রাঘাতে বেশি মানুষ মারা গেছে।

একই সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতের সময় অজ্ঞতাবসত লম্বা গাছের নিচে আশ্রয় নেয়ার সময় গাছে বজ্রপাত হওয়ায় মৃত্যুর ঘটনাও ঘটেছে।

ফেব্রুয়ারি মাসে বজ্রপাতে নিহত হয়েছেন ১১ জন। এর মধ্যে ১০ জন পুরুষ এবং ১ জন নারী রয়েছেন। আহত হয়েছেন ৮ জন। এর মধ্যে পুরুষ ৪, নারী ২ এবং কিশোর কিশোরী রয়েছে ২ জন।

মার্চ মাসে নিহত হয়েছেন ৫ জন। এর মধ্যে ৩ জন পরুষ ও ২ জন শিশু রয়েছে। এ মাসে আহত হয়েছেন ৩ জন। এর মধ্যে পুরুষ ১ জন এবং শিশু রয়েছে ২ জন।

এপ্রিল মাসে ২০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭ জন পুরুষ, ২জন নারী ও ১ জন কিশোর-কিশোরী রয়েছে। এ মাসে আহত হয়েছেন ৮ জন। এর মধ্যে পুরুষ ৭ জন এবং নারী ১ জন।

মে মাসে নিহত হয়েছেন ৬০ জন। এর মধ্যে পুরুষ ৪৮ জন, নারী ৮ জন, শিশু ১ জন এবং কিশোর-কিশোরী ৩ জন। এ মাসে ২৪ জন আহত হয়েছেন। তার মধ্যে পুরুষ ১৫ জন, নারী ৭ জন ও শিশু রয়েছে ২ জন।

জুন মাসে নিহত হয়েছেন ৬৬ জন। এর মধ্যে নারী ১১ জন, শিশু ৩ জন, কিশোর-কিশোরী ২ জন এবং ৫০ জন পুরুষ রয়েছেন। এ মাসে আহত হয়েছেন ১৮ জন। এর মধ্যে পুরুষ ১২ জন, নারী ২ জন, শিশু ৩ জন এবং কিশোর-কিশোরী ১ জন।

জুলাই মাসে মোট নিহত হয়েছেন ৪৭ জন। এর মধ্যে নারী ৪ জন এবং ৪৩ জনই পুরুষ। এ মাসে আহত হয়েছেন ২৫ জন। এর মধ্যে ২ জন নারী এবং ২৩ জনই পুরুষ রয়েছে।

আগস্ট মাসে বজ্রপাতে মোট ৩৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৪ জন নারী, ২ জন কিশোর-কিশোরী ও ৩১ জন পুরুষ রয়েছে। এছাড়া এ মাসে আহত হয়েছেন ১১ জন। এর মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী, ১ জন শিশু ও ১ জন কিশোর কিশোরী রয়েছে।

দেশের জাতীয় এবং আঞ্চলিক দৈনিক পত্রিকা, কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনের স্ক্রল থেকে বজ্রপাতে হতাহতের সকল তথ্য সংগ্রহ করেছে সংগঠনটি।

সংগঠনের নির্বাহী সদস্য মাসুদ রানার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে প্রতিবেদন পাঠ করেন- সংগঠনের সেক্রেটারি রাশিম মোল্লা। বক্তব্য রাখেন- গবেষণা সেল প্রাধান আব্দুল আলীম।

উপস্থিত ছিলেন- সংগঠনের সহ সভাপতি সোহেল রানা, তিতুমীর কলেজ ইউনিট সদস্য হাসনাইন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের সদস্য জুবাইর হুসাইন প্রমুখ।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়