নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৪৭, ২৮ জুন ২০২১
মগবাজারে বিস্ফোরণ: নিহত সাতজনের মরদেহ হস্তান্তর
রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত সাতজনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। সোমবার ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে মরদেহগুলো হস্তান্তর করা হয়।
নিহতরা হলেন ইসলামিক অনুষ্ঠানের উপস্থাপক ও রেডিও ধ্বনির সাংবাদিক মোস্তাফিজুর রহমান (২৬), প্রাইভেটকারচালক স্বপন (৩৯), বাসচালক আবুল কাশেম মোল্লা (৪৫), বেসরকারি চাকরিজীবী রুহুল আমিন (৩০), শর্মা হাউজ রেস্তোরাঁর পাচক ওসমান গনি তুষার (৩৫), গৃহিণী জান্নাত (২৩) ও তার নয় মাসের মেয়ে সোবহানা।
রমনা থানার এসআই মহসিন সর্দার জানান, মোস্তাফিজুর, স্বপন, কাশেম মোল্লা ও রুহুল আমিনের মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হয়েছে। জান্নাত ও তার মেয়ের মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৭৯ নম্বর আউটার সার্কুলার রোডের পুরনো তিনতলা ভবনে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। বিস্ফোরণে তিনতলা ভবনটির একাংশ ধসে পড়ে। আশপাশের ডজনখানেক ভবনের কাচ চৌচির হয়ে ভেঙে পড়ে। সড়কে থাকা দুটি বাসও ক্ষতিগ্রস্ত হয়।
এতে এ পর্যন্ত সাতজন মারা গেছেন। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও অনেকেই।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর:
মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ২
মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত ৬, বাড়ার আশঙ্কা
মগবাজারে বিস্ফোরণ: যেকোনো সময় ধসে যেতে পারে ভবনটি
মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত ৭: ডিএমপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















