প্রকাশিত: ১৪:৩৮, ৮ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৪:৩৮, ৮ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৪:৩৮, ৮ সেপ্টেম্বর ২০১৯
সরকারি হিসাবে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ৬০ জনের
আইনিউজ ডেস্ক: সরকারি হিসেবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ৬০ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার এ তথ্য দেয় তারা।
অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন ৭৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকায় নতুন ভর্তি ও ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা যথাক্রমে ৩১৪ ও ৪৩৮ জন। ঢাকার বাইরে নতুন ভর্তি ও ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৪৪৭ ও ৫৩৯ জন।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন রোগী ভর্তির সংখ্যা ছিল ৬০৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগের চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৭৩ হাজার ৯১ জন।
বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগে আক্রান্ত ভর্তিকৃত রোগী আছেন ৩ হাজার ২২৬ জন। ঢাকা মহানগরীতে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৫৯২ জন। ঢাকার বাইরে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৬৩৪ জন।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়




















