আপডেট: ১৫:১৬, ৮ সেপ্টেম্বর ২০১৯
ঝালকাঠিতে ফিটিং মামলায় হয়রানির শিকার সাংবাদিক
ঝালকাঠি: ঝালকাঠি শহরে শহীদ পরিবারের যায়গা দখল করতে মাদক ব্যাবসায়ী ও ডিবি পুলিশের ফিটিং মামলায় হয়রানীর শিকার হয়েছেন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রবীন সাংবাদিক আসিফ মানিক।
তাকে ২ পিচ ইয়াবার ফিটিং মামলা দিয়ে আটক করে শহীদ পরিবারের বসতবাড়ির যায়গা দখল করে নিয়েছে মাদক ব্যবসায়ী ও তার সন্ত্রাসী দল। জায়গা দখলকালে শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী আনোয়ারা বেগম ঝালকাঠি থানায় অভিযোগ জানিয়েও কোন প্রতিকার পায়নি উল্টো তার পুত্রকে ডিভি পুলিশের একটি সাজানো মামলায় নাম অন্তর্ভুক্ত করে আটক করে।
অপরদিকে মাদক ব্যাবসায়ী ভুমিদস্যুরা শহীদ মুক্তিযোদ্ধা পুনর্বাসনের যায়গা দখল করে অপুরনীয় ক্ষতি করেছে বলে শহীদের স্ত্রী জানান। সাজানো মিথ্যা মামলার প্রতিকার চেয়ে সাংবাদিক আসিফ মানিক পুলিশের মহাপরিদর্শক এর কমপ্লেইন সেল এ অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানাগেছে ঘটনার দিন ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সাংবাদিক আসিফ মানিক তার মোটর সাইকেল রাস্তার ঢালে দোকানের সামনে রেখে মাগরিবের নামাজ পড়ার জন্য ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি বিশ্বরোড সংলগ্ন আল ফালাহ জামে মসজিদে যান। নামাজ শেষে বাসায় ফেরার সময় ঝালকাঠি ডিবি পুলিশ দোকানের সামনে বসা ঐ এলাকার মনির নামক যুবককে আটক করে দেহ তল্লাসী করে। এসময় সামসুর হোটলের সামনে পরিত্যক্ত স্থান থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে স্থানীয় দোকানদার ও মসজিদের মুসল্লীদের জানায় মনিরের কাছ থেকে পেয়েছি।
মামলার ১ নং স্বাক্ষী দোকানদার সামসু জানান আমরা মনিরকে ডিবি পুলিশদের তল্লাসী করতে দেখেছি এবং মাটির উপর থেকে একটি প্যাকেটে ৪টি ইয়াবা ট্যাবলেট উঠাতে দেখেছি। সাংবাদিক আসিফ মানিক বা অন্য কাউকে তল্লাসী করতে দেখিনি।
২য় স্বাক্ষী ওয়ার্কসপ দোকানদার আলীম মিয়া জানান পুলিশের অভিযান কালে সাংবাদিক আসিফ মানিক ঘটনা স্থলে ছিলনা। তিনি প্রায় ৩০ ফুট দুরত্বের রাস্তায় মটোরসাইকেলে বসা ছিল। পুলিশ তার দেহতল্লাসী করেনি বা তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়নি। তাকে কেন এই মামলায় আসামী করা হয়েছে তা আমরা জানিনা।
আইনিউজ/আরিফ খান/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























