ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

প্রকাশিত: ১২:০৯, ৯ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১২:১০, ৯ সেপ্টেম্বর ২০১৯

যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন, ৮০ হাজার টাকা জরিমানা

তাহিরপুর 

পরিবেশের বিপর্যয় ঘটিয়ে অবৈধ্য ভাবে বালু উত্তোলনের সময় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে ৫ টি নৌকা জব্দ এবং দুই যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয় ।

আটককৃতরা হল বিশ্বম্ভপুর উপজেলার শক্তিয়ারখলা গ্রামের আবুল হোসেন এর পুত্র আবদুল মালিক ও একই এলাকার সাধু মিয়ার পুত্র নিয়ামুল মিয়া। 

আজ সোমবার সকালে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মো. মুনতাসির হাসান পলাশ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বালু উত্তোলনে ব্যাবহ্রত ৫ টি নৌকা জব্দ  এবং এ সময়  ২ যুবককে আটক করা হয়। পরে আটককৃত ২ যুবককে পুলিশের সাহায্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই যুবক কে ৫০ হাজার টাকা এবং ৫টি নৌকার জন্য আরো ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

রাজন চন্দ/ইএন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়