আপডেট: ১২:০৮, ৯ সেপ্টেম্বর ২০১৯
বানিয়াচংয়ে বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম
হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জের তৈয়ব আলী (৬৫) নামের এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর অবস্থায় তিনি হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
সোমবার (৯সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের নিকটবর্তী ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনাটি ঘটে। আহত তৈয়ব আলী স্থানীয় ময়না মিয়া,সালামত মিয়া,ছন্দু মিয়া, ইসতার আলী, চনু মিয়া ও সাবাজ আলীর উপর এই হামলার অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সাবাজ আলীর সাথে দীর্ঘদিন থেকে জায়গা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিলো আহত তৈয়ব আলীর। ঘটনার দিন পাঁড়াগাও জামে মসজিদের হিসাব নিকাশ নিয়ে এলাকাবাসী ও স্থানীয় মুরুব্বিদের নিয়ে ৩নং ইউপি অফিসে বৈঠকে বসেন চেয়ারম্যানসহ অন্যান্যরা। এতে তৈয়ব আলী ও উপস্থিত ছিলেন। বৈঠক শেষ হওয়ার পর তৈয়ব আলী বাড়িতে আসার জন্য রওয়ানা দিয়ে পথিমধ্যে সাবাজ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তৈয়ব আলীর উপর হামলা চালায়। হামলার এক পর্যায়ে তৈয়ব আলীর মাথায় আঘাত লাগলে তার চিৎকারে স্থানীয় মানুষ ছুটে আসেন এবং আহত তৈয়ব আলীকে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
আহত তৈয়ব আলীর ছেলে ছানু মিয়া জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























