আপডেট: ১২:১৫, ৯ সেপ্টেম্বর ২০১৯
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালনে সিসিকের কমিটি
সিলেট : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালনের লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ১১ সদস্যের একটি কমিটি গঠন করেছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) নগর ভবনে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এক সভায় এই কমিটি গঠন হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিসিকের সচিব মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, হিসাব কর্মকর্তা আ ন ম মনসুফ, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, কর কর্মকর্তা মো. রমিজ উদ্দিন।
নবগঠিত এই কমিটির আহবায়কের দায়িত্ব পালন করবেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী। এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন সিটি কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফিক বক্স লিপন, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, রেজওয়ান আহমদ, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, আজম খান, সৌকত আমীন তৌহিদ, তারেক উদ্দিন তাজ, মহিলা কাউন্সিলর শাহানারা বেগম, নাজনিন আক্তার কনা ও এসেসর চন্দন দাশ।
১১ সদস্যের এই কমিটি ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে পুরো বছরব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করবে।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























