ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

প্রকাশিত: ১২:২৪, ৯ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১২:২৮, ৯ সেপ্টেম্বর ২০১৯

কে নিয়ে গেলো ভিপি নুরের হেলমেট? (ভিডিও)

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের ব্যক্তিগত মোটরসাইকেলের হেলমেট গতকাল চুরি হয়েছে বলে দাবি করেছেন তিনি। রবিবার (৮ সেপ্টেম্বর) ডাকসু ভবনের সংগ্রহশালার গেটের সামনে থেকে এ ব্যক্তিকে তার হেলমেট নিয়ে যেতে দেখা যায়।

সোমবার সিসি ক্যামেরায় দেখা চোরের পরিচয় জানতে চেয়ে  ভিডিওটি ভিপি নুর তার ব্যক্তিগত ফেসবুকে শেয়ার দিয়ে বলেন, ‘গতকাল ডাকসুর সংগ্রহশালার গেটের কাছে রাখা আমার মোটরসাইকেলের হেলমেটটি নিয়েছে এই চোর। কেউ চিনতে পারলে চোরের পরিচয়টি তুলে ধরেন।’

সিসিটিভি ধারণকৃত ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট কালো প্যান্ট পরা আনুমানিক ২৩ বছরের এক যুবক মোটরসাইকেলের পিছনে আটকানো থাকা হেলমেটটি নিয়ে যায়। এর আগে সেখানে কয়েকজনকে আড্ডা দিতে দেখা যায়।

https://www.facebook.com/md.r.mahamud.129/videos/pcb.512505399578846/512504436245609/?type=3&theater

নুরুল হক নুর জানান, 'আমি একটি সাক্ষাৎকার দিচ্ছিলাম ডাকসু ভবনে নিজ কার্যালয়ে। মোটরসাইকেলটি সংগ্রশালার সামনেই রাখা ছিল। পাশে ছাত্রলীগের একটি মিটিং চলছিল। এটা কোনো পেশাগত চোরের কাজ নয়।'

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়