আপডেট: ১০:৪৯, ১২ সেপ্টেম্বর ২০১৯
পোশাক শ্রমিকদের অবরোধে পুলিশের লাঠিচার্জ, আহত ১
ঢাকা: বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে অবরোধ করা গার্মেন্টস শ্রমিকদের ওপর লাঠিচার্জ করে সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। এতে এক শ্রমিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে পোশাক শ্রমিকরা।
অবরোধের ফলে আশেপাশের সব সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েন অফিসগামী লোকজন ও স্কুলগামী শিক্ষার্থীরা। অনেকেই পায়ে হেটে গন্তব্যে গিয়েছেন।
এদিকে বিক্ষোভরত শ্রমিকরা জানান, বকেয়া বেতন দেওয়া না হলে এবং অবৈধভাবে ছাঁটাই বন্ধ না করলে বিক্ষোভ অব্যাহত থাকবে।
পরে পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরে যেতে বলেন। একপর্যায়ে তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। তখন পুলিশ লাঠিচার্জ করে পোশাক শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন আহত হন।
এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির মিরপুর ডিভিশনের উপ-কমিশনার (ডিসি) আনিসুর রহমান বলেন, ‘অযৌক্তিক ও মিথ্যা তথ্যের ভিত্তিতে আন্দোলন করে তারা জনভোগান্তি সৃষ্টি করছিল। তাদেরকে বারবার সড়ক ছেড়ে সরে যেতে বললেও সরেনি। উপরন্তু তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে পাঁচজনকে আহত করে। পরে লাঠিচার্জ করে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।’
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























