আপডেট: ১৩:৩৮, ১২ সেপ্টেম্বর ২০১৯
ডিজিটাল রূপান্তরে বাংলাদেশকে সহযোগিতা করবে রাশিয়া
ডিজিটাল রূপান্তরে বাংলাদেশকে সহায়তা করার আশ্বাস দিয়েছে রাশিয়া।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে সাক্ষাতের সময় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার আই ইগনাতভ এই আশ্বাস দেন।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, রাশিয়া বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। মহান স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের মানুষের প্রতি রাশিয়ার সমর্থন ও সহযোগিতা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রূপপুর পারমানবিক কেন্দ্র নির্মাণ প্রকল্পে রাশিয়ার সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।
মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, ডিজিটাল বিপ্লবে বাংলাদেশের অগ্রযাত্রার ধারাবাহিকতার সুফল পাচ্ছে দেশের মানুষ।
টেলিকম, ডিজিটাল প্রযুক্তিসহ উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অগ্রগতিতে রাশিয়া সবচেয়ে বেশি খুশি। ডিজিটাল রূপান্তরে বাংলাদেশকে সহায়তা করবে রাশিয়া।
আইনিউজ/এসডি/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















