আপডেট: ১৩:১০, ১২ সেপ্টেম্বর ২০১৯
ইসিতে আগুনে ক্ষতি ৩ কোটি ৭৭ লাখ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আগুনে ৩ কোটি ৭৭ লাখ ২১ হাজার ১৬৯ টাকা ক্ষতি হয়েছে। এবং বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্র পাত ঘটেছিলো বলে তদন্তে উঠে এসেছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান।
অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত ছয় সদস্যের তদন্ত কমিটির প্রধানের দায়িত্বে থাকা মোখলেছুর জানান, তারা তদন্ত করে এই ক্ষতি ও আগুন লাগার কারণ জানতে পেরেছেন। তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরে তিনি জানান, এই আগুনে ইভিএম কন্ট্রোল ইউনিট ৫৯টি, ব্যাটারি ৪৭টি, ব্যালট ৭৮৯, মনিটর ১ হাজার ২৩৩ হাজার, ক্যাবল ৫৫৭ সেট, মনিটরের ব্যাটারি ৬৪টি, ল্যাপটপ একটি ও বার কোড স্ক্যানার দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার রাত ১১টার দিকে ভবনের বেসমেন্ট ইভিএম সংরক্ষণের বিশেষ গুদামে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১২টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আইনিউজ/এইচএ- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















