ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৮, ১৮ সেপ্টেম্বর ২০২১

জরুরি বিজ্ঞপ্তি দিয়ে অফিস বন্ধ করে দিল ইভ্যালি

প্রতারণা ও অর্থ-আত্মসাতের মামলায় ইভ্যালির প্রতিষ্ঠাতা ও সিইও মো. রাসেল এবং চেয়ারম্যান (রাসেলের স্ত্রী) শামীমা নাসরিন গ্রেপ্তারের পর ই-কমার্স প্রতিষ্ঠানটির অফিস বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে অফিস বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের কর্মীরা বাসায় থেকে অফিসের কাজ করবেন বলে ঘোষণায় বলা হয়েছে। হোম অফিসের মধ্যেও ইভ্যালির সব কার্যক্রম ‘স্বাভাবিক’ সময়ের মতো চলবে বলে গ্রাহকদের আশ্বস্ত করা হয়েছে।

ইভ্যালির ফেসবুক পেজে বলা হয়েছে, ‘১৮ সেপ্টেম্বর ২০২১ রোজ শনিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইভ্যালি এমপ্লয়িগণ নিজ নিজ বাসা থেকে অফিস কার্যক্রম পরিচালনা করবেন।’

‘হোম অফিস পদ্ধতিতে ইভ্যালির সকল কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলমান থাকবে। আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য। ইভ্যালির উপর আস্থা রাখুন, পাশে থাকুন। আপনাদের ভালোবাসাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।’

গত বৃহস্পতিবার ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র‌্যাব।

শুক্রবার আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে দুজনের তিন দিন করে রিমান্ডের আদেশ দেন আদালত।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ