নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৪৮, ২২ সেপ্টেম্বর ২০২১
পদ্মা সেতুর নিচের একাংশ দিয়ে নৌযান চলাচলে স্থায়ী নিষেধাজ্ঞা
পদ্মা সেতু
পদ্মা সেতুর নিচের একাংশ দিয়ে নৌযান চলাচলে স্থায়ী নিষেধাজ্ঞার নির্দেশনা দিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেরিসহ অন্যান্য নৌযান দুই প্রান্তের ১-৫ নম্বর এবং ৩৯-৪৯ নম্বর পিয়ারের মধ্যবর্তী স্প্যান পরিহার করে চলাচল করার জন্য স্থায়ীভাবে অনুরোধ করা যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিমুলিয়া থেকে বাংলাবাজারগামী লঞ্চসহ অন্যান্য নৌযানকে পিয়ার নম্বর ১৪-১৫, বাংলাবাজার থেকে শিমুলিয়াগামী লঞ্চসহ অন্যান্য নৌযানকে পিয়ার নম্বর ১৭-১৮, শিমুলিয়া থেকে আরিচাগামী (উজানের দিক) নৌযানকে পিয়ার নম্বর ৬-৭ এবং আরিচা থেকে শিমুলিয়াগামী (ভাটির দিক) নৌযানকে পিয়ার নম্বর ৭-৮ এর মধ্যবর্তী স্প্যান দিয়ে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি সব নৌ-যানের মালিক/মাস্টার/ড্রাইভারসহ নৌ-অপারেটর মেনে চলার অনুরোধ জানানো হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























