ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০০, ২৫ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২১:৩৬, ২৫ সেপ্টেম্বর ২০২১

বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় ‘গুলাব’

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়টির নাম হবে ‘গুলাব’। পাকিস্তান এই নামকরণ করেছে।

ভারতের আবহাওয়া বিভাগ এরই মধ্যে তাদের ওয়েবসাইটে একটি সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের আগমন সম্পর্কে সতর্ক করেছে।

ভারতের এক আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, আজকের (শনিবার) মধ্যেই নিম্নচাপটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়টির গতি-প্রকৃতি দেখে মনে হচ্ছে, রোববার রাতে এটি অন্ধ্র প্রদেশের উত্তরাঞ্চল এবং উড়িষ্যা দক্ষিণাঞ্চল অতিক্রম করবে।

এ বিষয়ে ঢাকায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে যাচ্ছে। আজ সন্ধ্যা বা রাত নাগাদ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

তিনি আরও জানান, তবে এটা হবে একটি স্বল্প শক্তির ঘূর্ণিঝড়, যার গতিবেগ হবে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত। 

ঘূর্ণিঝড়টি মূলত ভারতের উড়িষ্যায় আঘাত হানবে। তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে বলেও জানান বজলুর রশিদ। 

সূত্র: বিবিসি 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ