নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:০৬, ২৫ নভেম্বর ২০২১
এবার উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু
বুধবার গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনার একদিন যেতে না যেতেই এবার রাজধানীর পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল যাত্রীর মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির নাম আহসান কবির খান (৪৫)। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পান্থপথে বসুন্ধরা সিটির পাশে শাপলা ফার্নিচার দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন - ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল নটরডেম কলেজের শিক্ষার্থীর
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি রাইড শেয়ারিং অ্যাপের যাত্রী ছিলেন। রাইডারকেও খুঁজে পাওয়া যায়নি।
আরও পড়ুন - মূল চালক নয়, ময়লার গাড়িটি চালাচ্ছিলেন পরিচ্ছন্নতাকর্মী
বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঢাকা পোস্টকে জানান, ঘটনার পরপরই ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























