নিজস্ব প্রতিবেদক
৭ দিনের মধ্যে আলালকে বক্তব্য প্রত্যাহার করতে হবে : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে দেওয়া ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য প্রত্যাহারে বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আলটিমেটাম দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে আলালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দেন হানিফ।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ভবিষ্যতের বাংলাদেশ ও তারুণ্যের ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ এই আলটিমেটাম দেন। গোলটেবিল আলোচনার আয়োজন করে বিবার্তা২৪ডটনেট ও জাগরণ (আইপি) টিভি।
বিএনপির যুগ্ম মহাসচিব আলালের বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, ‘বিএনপি নেতা আলাল যে কুরুচিকর বক্তব্য দিয়েছেন, এ নিয়ে একটি মামলা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম সেই মামলার নিন্দা করে প্রকারান্তরে বক্তব্যের প্রতি সমর্থন দিয়েছেন। আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। আগামী সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করে জাতির কাছে ক্ষমা না চাইলে আলালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
হানিফ বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় ডা. মুরাদের কথা আসার পরে অ্যাকশন নেওয়া হয়েছে। তাকে জেলা কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রমাণ হয় আওয়ামী লীগ কখনো অরুচিকর কথা-বার্তা, অশালীন বক্তব্য সমর্থন করে না।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘অশুভ পন্থায়, অবৈধ পন্থায় ক্ষমতা দখল করে দল গঠন করার ফলে তাদের মধ্যে রাজনৈতিক শিক্ষাও নাই এবং শালীনতাও তাদের মধ্যে ছিল না। আজকে শুধু আলাল নয়, বিএনপি শীষ নেতা বেগম খালেদা জিয়াও শেখ হাসিনাকে কটূক্তি করতেও পিছপা হননি।’
হানিফ বলেন, ‘বিএনপি নেতা তারেক রহমান লন্ডনে বসে কর্মিসভা করে, জাতির পিতার নাম নেওয়ার সময় শ্রদ্ধা নিয়ে পুরো নামটা উচ্চারণ করে না। এরা কত বড় অসভ্য, অশিক্ষিত হলে এসব করতে পারে। জননেত্রী শেখ হাসিনা তার মায়ের বয়সী, তার পুরো নামটাও নেয় না। বিএনপি নামক দলটি শালীনতা বিবর্জিত, অসভ্য, কুরুচিপূর্ণ দল, এটা বারবার প্রমাণিত।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বেগম খালেদা জিয়া অসুস্থ। তার চিকিৎসার জন্য বিএনপি নেতারা বিদেশিদের ডেকে নিয়ে কান্না করছেন। ২০০১ সালে ক্ষমতায় আসার পর থেকে মানবতা দেখিয়েছিন এমন একটা নির্দশন দেখাতে পারবেন? ক্ষমতায় এসে বিএনপি আওয়ামী লীগ নিধন শুরু করে। আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। বিএনপির অত্যাচারে মানুষ ঘরে থাকতে পারেনি। আর এখন চিকিৎসার কথা বলে সকাল-বিকাল কান্না করছেন। প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করে গেছেন। এখন মানবতার কান্না করেন। আপনাদের লজ্জা হওয়া উচিত।’
- আরও পড়ুন- আলাল অথবা মুরাদ সবার বিচার হোক
বিবার্তা২৪ডটনেট সম্পাদক বাণী ইয়াসমিন হাসির সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে কী-নোট উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. এসএম মাসুম বিল্লাহ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুবমহিলা লীগের সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব প্রমুখ।
আইনিউজ/এসডি
দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই
শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু
মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ
পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা
বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























