ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৭, ৩০ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৩:১৭, ৩০ ডিসেম্বর ২০২১

সপ্তম ধাপে ইউপি নির্বাচন আগামী ৭ ফেব্রুয়ারি

আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপ) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (৩০ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশন এ ঘোষণা দিয়েছে। 

নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশে মোট ১৩৭টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

তফসিল অনুযায়ী- চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা ১০ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ জানুয়ারি। 

প্রথম ধাপে ২০৪টি ইউনিয়ন পরিষদে ২১ জুন এবং ২০ সেপ্টেম্বর ১৬০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

ইসি সূত্র জানায়, সপ্তম ধাপে ২০ জেলার ২৪টি উপজেলার ছয়টি ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট নেওয়া হবে। বাকি ইউপিগুলোতে ভোট নেওয়া হবে প্রচলিত ব্যালট পেপারের মাধ্যমে।

১১ নভেম্বর দ্বিতীয় ধাপে মোট ৮৩৩টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হয়। ২৮ নভেম্বর তৃতীয় ধাপে আরও ১ হাজার ৪টি ইউপি এবং ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৩৬টি ইউপিতে ভোট হয়।

৫ জানুয়ারি পঞ্চম ধাপে মোট ৭০৭টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে ২১৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আইনিউজ/এসডি

দেখুন আইনিউজের ভিডিও খবর

মাইকে ঘোষণা দিয়ে মৌলভীবাজারের সরকার বাজারে শতশত মানুষের সংঘর্ষ

মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালায় পুননির্বাচন চান আওয়ামী লীগসহ তিন প্রার্থী

রাজনগর উপজেলার তাহার লামুয়া নতুন ভোট কেন্দ্র, ভোট দিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়