ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৯, ২১ জানুয়ারি ২০২২
আপডেট: ১৬:৫০, ২১ জানুয়ারি ২০২২

ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল দেশ। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (২১ জানুয়ারি) বিকেল ৪টা ১২ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়েছে। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারত-মিয়ানমার সীমান্ত। রিখটার স্কেলে মাত্রা ৫ দশমিক ৪। ভূপৃষ্ঠ থেকে ৫৬.৮ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।

ইমএসসি’র তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আইজল শহর থেকে ১৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে এবং মিয়ানমারের ফালাম শহর থেকে ৩২ কিলোমিটার উত্তরপূর্বে। 

আরও পড়ুন- করোনা মোকাবিলায় মন্ত্রিপরিষদ বিভাগের পাঁচ জরুরি নির্দেশনা

প্রায় একই তথ্য দিয়েছে ইউরোপিয়ান সিসমোলজিক্যাল আর্থকোয়াক সেন্টার (ইএসএমসি)।

উৎপত্তি ভারত-মিয়ানমার সীমান্তে হলেও চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকাসহ বাংলাদেশের দক্ষিণ-পূর্বের এলাকাগুলোতে ভূমিকম্পের প্রভাব টের পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়