Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬,   ফাল্গুন ২১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদন

প্রকাশিত: ১৮:১০, ২৫ জুন ২০২২
আপডেট: ১৮:১৫, ২৫ জুন ২০২২

ধীরলয়ে বাড়ছে করোনা, আরও ৩ জনের মৃত্যু

দেশে মাঝে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ফের ধীর লয়ে বাড়তে শুরু করেছে করোনা প্রাদুর্ভাব। ফলে শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে মাস্ক পরিধান করে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ জন।

শনিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮০ জন। এই সময়ে ৮ হাজার ৪৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৫ দশমিক শূন্য ৭ শতাংশ।
     
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২৯ হাজার ১৩৮ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ৫১৯ জন। 

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়