ঢাকা, বুধবার   ১৭ জুন ২০২৬,   আষাঢ় ৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৫, ১৭ জুলাই ২০২২

একদিনে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, আক্রান্ত আরও ৫৩

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ৫৩ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময়ে আরও দুই জন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এনিয়ে চলতি বছর মোট তিন জন মারা গেছেন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এ জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫৩ জন রোগীকে দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রাজধানীতে ৩৫ জন ও রাজধানীর বাইরে সারাদেশে ১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশে মোট ২২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৭০ জন ও ঢাকার বাইরে সারাদেশে ৫২ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৭২৩ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৪৯১ জন ও ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা ২৩২ জন।

একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সর্বমোট এক হাজার ৪৯৮ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট এক হাজার ৩২০ এবং ঢাকার বাইরে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ১৭৮ জন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ