Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৬ ১৪৩২

ঢাকা:

প্রকাশিত: ১৬:১৭, ৭ সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশে ইলেক্ট্রিক গাড়ি বেচতে আগ্রহী ভারত

বিনিয়োগের জন্য বাংলাদেশে সবচেয়ে উদার দেশ, বলেছেন প্রধানমন্ত্রী

বিনিয়োগের জন্য বাংলাদেশে সবচেয়ে উদার দেশ, বলেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে বিদ্যুৎ চালিত গাড়ি (ইলেক্ট্রিক) রফতানি করতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (৭ সেপ্টেম্বর) দিল্লিতে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি সাংবাদিকদের বলেন, ইলেকট্রিক গাড়ি বা হাইব্রিড অটোমোবাইলে বিনিয়োগ করতে চায় অশোক লেল্যান্ডের মতো বড় ভারতীয় প্রতিষ্ঠান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে দ্রুত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট- সেপা) করতে চায় বাংলাদেশ।

আজকের বৈঠকে বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি ও পরিবহন খাতে বিনিয়োগ বাড়াতে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশে সবচেয়ে উদার দেশ। বাংলাদেশের অবকাঠামো জ্বালানি ও পরিবহন খাতে আরও বেশি বিনিয়োগ করুন।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়