Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:১৭, ২১ নভেম্বর ২০২২

আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি পলাতক, ৫ পুলিশ বরখাস্ত

সংবাদ সম্মেলনে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ

সংবাদ সম্মেলনে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ

রোববার ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত দুই আসামিকে (জঙ্গি) ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার প্রেক্ষিতে প্রশাসনিক কারণে ডিএমপির প্রসিকিউশন বিভাগে কর্মরত পাঁচ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাছাড়া পলাতক জঙ্গিরা নজরদারিতে আছে।

আজ (২১ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এসব তথ্য জানান।

সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য হলেন- নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মতিউর রহমান, এসআই (নি.) মো. নাহিদুর রহমান ভুঁইয়া, এটিএসআই মো. মহি উদ্দিন পাল, কনস্টেবল মো. শরিফ হাসান ও কনস্টেবল মো. আ. ছাত্তার।

সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, ‘বরখাস্তের পাশাপাশি একটি তদন্ত কমিটিও করা হয়েছে। খুব শিগগিরই প্রতিবেদন জমা হবে। তদন্ত কমিটি পরবর্তী করণীয় ঠিক করতেও কাজ করছেন।’

এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, ‘আমরা সব সময়ই নিরাপত্তা কাজে নিয়োজিত থাকি। এরপরও এমন একটি ঘটনা ঘটেছে। ঘটনার পর সিটিটিসি, ডিবি ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ নিয়ে পলাতক দুই জঙ্গিকে আসামি করে একটি মামলাও হয়েছে। ঢাকাসহ সব জায়গায় চেকপোস্ট বসানোসহ অভিযান অব্যাহত রয়েছে।’

হারুন অর রশীদ বলেন, ‘ছিনিয়ে নেওয়া দুই জঙ্গিকে এরইমধ্যে নজরদারিতে আনা হয়েছে। আশা করছি, যে কোনো মুহূর্তে তাদের গ্রেফতার করা হবে।’

অপর এক প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার বলেন, ‘এ ঘটনার সামনে পেছনে যারাই থাকুক না কেন, মাস্টার-মহাশয় হোক আর পরিকল্পনাকারী হোক সবাইকেই আইনের আওতায় আনা হবে।’

আদালত পাড়ায় আইনজীবীরা আতঙ্কিত হয়ে পড়েছেন, সেক্ষেত্রে নিরাপত্তা জোরদার করা হবে কিনা জানতে চাইলে হারুন বলেন, ‘এরইমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নজরদারেরা জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। সকলকে সতর্ক রাখা হয়েছে। কাজেই উদ্বিগ্নের কোনো কারণ নেই।’

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়