ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২১, ২৩ নভেম্বর ২০২২
আপডেট: ১৬:২৩, ২৩ নভেম্বর ২০২২

এবার ধর্ষণ মামলার অভিযুক্ত এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

ফাইল ছবি

ফাইল ছবি

ধর্ষণ মামলার অভিযোগে সাময়িক বরখাস্তকৃত উপসচিব এ কে এম রেজাউল করিমকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

সোমবার (২১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী সই করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব এ কে এম রেজাউল করিম ধর্ষণ মামলার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত থাকা অবস্থায় গ্রেপ্তারও হয়েছিলেন। এরপর বিভাগীয় মামলায় দোষী প্রমাণিত হওয়ায় চাকরি হারালেন তিনি।

তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভাগীয় মামলায় ‘অসদাচরণ’-এর অভিযোগে এ উপ-সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কারণ দেখানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রেজাউল করিমের নামে আনা অভিযোগের বিষয়ে তাকে ব্যক্তিগত শুনানি এবং লিখিতভাবে জবাব দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। পরে অভিযুক্তের জবাব সন্তোষজনক না হওয়ায় তদন্তকারী কর্মকর্তা রেজাউল করিমকে সরকারি চাকরি হতে বাধ্যতামূলক অবসর প্রদানের সুপারিশ করেন। পরে রাষ্ট্রপতি রেজাউল করিমের বিরুদ্ধে দেওয়া শাস্তি অনুমোদন করেন।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়