Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৯ মার্চ ২০২৬,   চৈত্র ১৫ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪০, ৮ ডিসেম্বর ২০২২

নয়াপল্টনে বিএনপির লাশ ফেলার মতলব কার্যকর হয়েছে : কাদের

সভায় ওবায়দুল কাদের বলেন, আগুন সন্ত্রাস, ভাঙচুর, পুলিশের ওপর হামলা শুরু হয়ে গেছে

সভায় ওবায়দুল কাদের বলেন, আগুন সন্ত্রাস, ভাঙচুর, পুলিশের ওপর হামলা শুরু হয়ে গেছে

নয়াপল্টনের ঘটনায় বিএনপির লাশ ফেলার দুরভিসন্ধি কার্যকর হয়েছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ (৮ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের যৌথসভায় তিনি এ কথা বলেন।

সভায় ওবায়দুল কাদের বলেন, আগুন সন্ত্রাস, ভাঙচুর, পুলিশের ওপর হামলা শুরু হয়ে গেছে। এই আশঙ্কাই আমরা করেছিলাম। যে কারণে মানুষ আতঙ্কিত, বিএনপি সেই অপরাধই করছে। মহাসমাবেশকে কেন্দ্র করে তারা অশান্তি-বিশৃঙ্খলা, নাশকতা ও সংঘাতের উসকানি দিচ্ছে।

বিএনপি তাদের সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীকে মাঠে নামিয়েছে উল্লেখ করে কাদের বলেন, নয়াপল্টনের ঘটনায় তারা তাদের লাশ ফেলার যে দুরভিসন্ধি ছিল, তা কার্যকর করেছে। বিএনপির এ দুরভিসন্ধির আদেশ লন্ডন থেকে মির্জা ফখরুলকে দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির দুরভিসন্ধি আমরা জেনে গেছি। তাদের আর রাস্তা বন্ধ করে, জনগণকে কষ্ট দিয়ে সমাবেশ করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ থেকে সারাদেশে সতর্ক পাহারায় থাকবে। কেউ আক্রমণ করলে কিংবা আক্রমণের উসকানি দিলে সমুচিত জবাব দেওয়া হবে।

এসময় সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন প্রমুখ।

আইনিউজ/এইচএ

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়