Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৯ মার্চ ২০২৬,   চৈত্র ১৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৬, ৮ ডিসেম্বর ২০২২

পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনার তদন্ত চায় মার্কিন দূতাবাস

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের পক্ষ থেকে এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের পক্ষ থেকে এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে

রাজধানীর নয়াপল্টনে বুধবার (৭ ডিসেম্বর) পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় সুষ্ঠু তদন্তসহ এসব সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস। সেই সঙ্গে গুলিতে নিহত বিএনপি কর্মী মকবুল হোসেনের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছে মার্কিন দূতাবাস।

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের পক্ষ থেকে এক বিবৃতিতে এ আহ্বান জানান এবং সমবেদনা প্রকাশ করেন।

বিবৃতিতে সরকারের প্রতি শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক অধিকার রক্ষার আহ্বান জানিয়ে মার্কিন দূত পিটার হাস বলেন, ‘মার্কিন দূতাবাস গতকাল (বুধবার) ঢাকায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। আমরা ঢাকায় ভয়ভীতি ও রাজনৈতিক সহিংসতার প্রতিবেদনে উদ্বিগ্ন এবং আইনের শাসনকে সম্মান করার জন্য এবং সহিংসতা, হয়রানি এবং ভয় দেখানো থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি’।

বিবৃতিতে পিটার হাস বলন, ‘আমরা সরকারি কর্তৃপক্ষকে সহিংসতার এ প্রতিবেদনগুলি তদন্ত করতে এবং মতপ্রকাশ, সমিতি এবং শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে উৎসাহিত করি’।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়